স্বামীর ওপর অধিকার নিয়ে দুই সতীনের বচসা। যার ফলে উভয়ের মধ্যে বাধে সংর্ঘষ। একে ওপরের অপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় কান কাটা গেলো দুই স্ত্রীর। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার মোজমপুর এলাকায়। ঘটনায় আহত দুই স্ত্রী চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা গিয়েছে, মালদার কালিয়াচকের বাসিন্দা সিন্টু শেখ। পেশায় ভিন রাজ্যের শ্রমিকের কাজ করেন। তার বাড়িতে রয়েছে দুই স্ত্রী খুলসেনা বিবি(৩২) ও চাঁদমুনি বিবি(২৮)। উভয়ের মধ্যে প্রতি নিয়ত পারিবারিক বচসা লেগেই থাকত। বৃহস্পতিবার রাত্রিবেলা স্বামী কার কাছে থাকবে এই নিয়ে দুই জনের মধ্যে বচসা শুরু হয়। যা হাতাহাতি পর্যন্ত পৌঁছায়। অভিযোগ দুইজনই একে অপরের ওপর ঘরে থাকা বঁটি নিয়ে চরাও হয়। দুইজনে দুইজনের ওপর আঘাত করতে শুরু করলেই খুলসেনার বাম কান ও চাঁদমুনির ডান কান কেটে যায়। ঘটনায় রক্তাত্ব অবস্থায় দুইজনে মাটিতে লুটিয়ে পরে। এই ঘটনার গোলমালে গ্রামবাসীরা ছুটে এসে তাদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তাদের আঘাত গুরুত্বর থাকায় তাদেরকে মালদা মেডিক্যালে কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। একে অপরের বিরুদ্ধে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে পুলিশ।